গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ পাগলা ব্রীজে হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ তিন জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে খবর, তারা সংখ্যায় ৬ থেকে ৮ জন ছিল। বাকিরা পালিয়ে গেলেও তাদের হাতে ধরা পরে তিন জন। ধৃতরা কালিয়াচক থানার ঘারিয়ালিচকের বাসিন্দা। ধৃতদের নাম সালেমান সেখ, আব্দুলকাবির এবং মহেশপুরের বাসিন্দা পিকু সেখ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি হাঁসুয়া, একটি রড এবং একটি ভুজালি। কোন বাস বা বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ধৃতরা এক জায়গায় জোর হয়েছিল বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে সোমবার ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/g1SPICpTTn0
মালদা